মেহেরপুর নিউজ :
বাংলাদেশ কৃষক-লীগ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা।
সোমবার বিকালের দিকে বুড়িপতি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ এক আলোচনা সভা শেষে সভাপতি হিসেবে মোঃ জাব্বারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসাবে মোঃ ইদ্রিস আলীর নাম ঘোষণা করেন।
মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান উপস্থিত থেকে বুড়িপোতা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।পরে নব গঠিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।