গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে স্বেচ্ছাসেবী সংগঠন সমজাের এর উদ্যােগে ইফতার ও আলােচনা সভা এবং দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের থানা সড়কের বাগানপাড়াস্থ মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সমজাের সংগঠনের প্রতিনিধি মােখলেছুর রহমান। মাহফিলে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীরা অংশগ্রহণ করেন।