মেহেরপুর নিউজ:
যাকাতের কাপড় হিসেবে শাড়ি বিতরণ করেছেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মুকুল ফাউন্ডেশন। বৃহস্পতিবা সকালে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অচ্ছল নারীদের মাঝে এই শাড়ি বিতরণ করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমঝুপি মুকুল ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জেলার বিভিন্ন এলাকায় শাড়ি বিতরণ করা হচ্ছে।
কালার স্টাইল বাংলাদেশ লিমিটেড, মাজ গ্রুপের ডেপুটি ম্যানেজার (এডমিন) মো:মঞ্জুরুল আশরাফ রিকো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি কাপড় বিতরণ করেন। এসময় সেখানে “বন্ধু ৯২” মেহেরপুরের সভাপতি আবু তালেব, সাইদুর রহমান সুজন প্রমূখে উপস্থিত ছিলেন।