মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ঘরে ফিরতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রচন্ড যানজটে নাজেহাল হতে হয়েছে।
প্রচন্ড গরম উপেক্ষা করে মানুষজন নামাজ শেষে ঘরে ফেরার পথে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকা থেকে কবরস্থানের সামনে হয়ে ঈদগা মাঠ পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর ১৫ মিনিট পূর্বে প্রথম জামাতে নামাজ শেষ করে পৌর কবরস্থানে কবর জিয়ারত করতে এসে কয়েকটি ব্যক্তিগত গাড়ি এবং ইজিবাইক উল্টো মুখে চলার কারণে পুরাতন ঈদগা মাঠে নামাজ আদায়কারীদের ঘরে ফিরতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ৩০ মিনিটের অধিক কাল সময় এখানে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় পথচারী থেকে শুরু করে মোটরসাইকেল আরোহী, সাইকেল আরোহী, রিক্সার যাত্রী, ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে মাইক্রোবাস আটকা পড়ে ধর্মপ্রাণ মুসলমানগন। ধীর গতিতে এ সমস্ত যানবাহন পারাপার হওয়ার পর প্রায় ৩০ মিনিট পর যানজট কেটে যায়।