মেহেরপুর নিউজ:
স্টাসিস গ্রুপ ও কেয়া ষ্টোর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-এ ২০০৪ জয় লাভ করেছে। রবিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় ২০০৪ এর ব্যাচ ১৮ রানে ২০০১ কে পরাজিত করে। টস দিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০০৪ ব্যাচ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে রনি সর্বোচ্চ ৩৩ রান করেন। ২০০১ এর কল্লোল ২টি উইকেট লাভ করেন।জবাবে খেলতে নেমে ২০০১ এর ব্যাচ নির্ধারিত ৮ ওভার ৮ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে। ২০০৪ এর রাসেল জীবন ও সজল প্রত্যেকে দুটি করে উইকেট লাভ করেন।