মেহেরপুর নিউজ:
মেহেরপুরে কলেজ এবং ইউনিভারসিটিতে এডমিশন সেমিনার, প্রশ্ন উত্তর পর্ব এবং সমস্যা-সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালের দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেহেরপুরের শিক্ষার্থীদের আয়োজনে এই সেমিনার প্রশ্ন উত্তর পর্ব এবং সমস্যা-সমাধান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেমিনারে বক্তব্য রাখেন বুয়েটের শিক্ষার্থী এফ এম প্লাবন, রুয়েটের শিক্ষার্থী মোঃ সোহান, জুনায়েদ, কুয়েটের শিক্ষার্থী বাঁধন, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ নয়ন, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী কাকলী, ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ঐশী, জারিনা, সিলেট মেডিকেল কলেজের শিক্ষার্থী জেসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বক্তারা মেহেরপুরের শিক্ষার্থীদের কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে মেহেরপুরের শিক্ষাকে উন্নত করা যায়, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ও মেধাতালিকায় উত্তীর্ণ হওয়ার জন্য বিভিন্ন জ্ঞানমূলক আলোচনা করা হয়।