গাংনী প্রতিনিধি :
অকুতোভয় তারণ্যের সমাবেশ গড়ব আগামীর সোনার বাংলাদেশ”এই শ্লােগানকে সামনে রেখে মেহেরপুরে ইয়ূথ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি মেহেরপুরের গাংনী উপজেলা অডিটােরিয়ামে তৃতীয়বারের মতাে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ইয়ূথ ইউনিটের কো-অর্ডিনেটর ইনজ্জামামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সিদ্দিকা সেতু,জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা গণ গবেষণা ফোরামের সভাপতি আব্দুর রব, মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, করমদী কলেজের প্রভাষক আবু সাদাত মোহাম্মদ পল্টু,, শিক্ষক গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শফি কামাল পলাশ। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলার বিভিন্ন ইয়ূথ ইউনিটের লিডারবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।