মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের বন্দর গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে পথসভা ও গণসংযোগ করেন।গণসংযোগকালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, জসিউর রহমান বকুল, সোভন সরকার,ইউপি সদস্য দরুদ আলী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।