মুুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুুজিবনগর উপজেলার আইএসপি প্রতিষ্ঠান জিও বিডি‘র আলোচনা সভা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী জিও বিডির এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিও বিডি‘র প্রোপ্রাইটার মুরাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার মান উন্নতি করনের লক্ষ্যে এই মিলন মেলার আয়োজন করা হয়। জিও বিডি‘র সিস্টেম ইঞ্জিনিয়ার ওয়াহেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জিও বিডি‘র চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।