সাহাজুল সাজু :
আগামীকাল রবিবার সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে এস,এস,সি-দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে। এবারের পরীক্ষায় গাংনী উপজেলায় মােট পরীক্ষার্থী- জেনারেল ও ভােকেশনাল শাখা মিলে ৩ হাজার,৮শত ২৪জন। এছাড়াও ২শত ২৬জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
উপজেলায় মােট পরীক্ষা কেন্দ্র ১৪টি। এর মধ্যে ১০টি মূল কেন্দ্র ও ৪টি কেন্দ্র শাখা হিসাবে ব্যবহৃত হবে। কেন্দ্রগুলাে হলাে- গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ,গাংনী সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সন্ধানী স্কুল এন্ড কলেজ,বামন্দী স্কুল এন্ড কলেজ,রাইপুর মাধ্যমিক বিদ্যালয়,জুগিরগােফা মাধ্যমিক বিদ্যালয়,সাহেবনগর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়,বেতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়,কাজীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (শাখা কেন্দ্র),বামন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় (শাখা কেন্দ্র), জুগিরগােফা সরকারী প্রাথমিক বিদ্যালয় (শাখা কেন্দ্র), বেতবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় (শাখা কেন্দ্র ),
গাংনী সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসা (মূল কেন্দ্র) ও সন্ধানী স্কুল কলেজ (ভােকেশনাল মূল কেন্দ্র )। ইতােমধ্যে পরীক্ষা কেন্দ্রগুলাের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । শনিবার গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু প্রস্তুতকৃত পরীক্ষা কেন্দ্রগুলাে পরিদর্শন করেছেন। উপজলো নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু জানান,এবার এস,এস,সি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। সেলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।