মেহেরপুর নিউজ:
যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম। রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শনকালে তিনি কেন্দ্রের পরিবেশ দেখে ভূওষী প্রশংসা করেন। এর আগে জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসে পৌঁছালে সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হল সুপার মিজানুজ্জামান জেলা প্রশাসককে স্বাগত জানান। এ সময় কেন্দ্র সচিব আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন।