মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে আমঝুপী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। আমঝুপী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠানে আমঝুপী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।