মুুজিবনগর প্রতিনিধিঃ
“দুনিয়ার মজদুর এক হও ” এই স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মেহেরপুরের মুুজিবনগর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার সকালের দিকে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গণে দিবসটি পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মমতাজ আলীর নেতৃত্বে দারিয়াপুর প্রধান কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে দারিয়াপুর বড় মসজিদের গেট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় অন্যান্যের মধ্যে সহ সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক মাদার আলী, সাবেক সাধারন সম্পাদক সামিদুল, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ্য আব্দুর রাজ্জাক, সদস্য আনারুল ইসলাম, জয়নাল আবেদীন মোকলেছুর রহমানসহ উপজেলার সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।