মেহেরপুর নিউজ:
মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি। অন্যদের মধ্যে সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, ওজো পাডিকো শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।