সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর গরু,মৎস্য ও হাঁসের খামার পরিদর্শন করলেন মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে এসব খামার পরিদর্শন করেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। খামার পরিদর্শনে জেলা প্রশাসক সন্তােষ প্রকাশ করেন।
খামার মালিক ও গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী জানান, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের আরেক নাম গরু-ছাগল,মাছ, হাঁস-মুরগী পালন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমি দীর্ঘ বছর যাবত এসব খামার করেছি। একদিকে আমি আর্থিক ভাবে লাভবান হচ্ছি৷ অন্যদিকে মানুষের আমিষের চাহিদা মেটাতে কিছুটা ভূমিকা রাখার চেষ্টা করছি। আমি মনে করি প্রত্যেকটব মানুষকে এভাবে খামার তৈরী করে নিজের এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার দরকার।