মেহেরপুর নিউজঃ
“মাদক কে না বলি, মাদক মুক্ত মেহেরপুর গড়ি”। এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের ২ নম্বর ওয়ার্ড মালোপাড়ায় এ পথসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌরসভার-২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুনের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এস এম ফরিদ, সাইদুর রহমান বাদশা, মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম আবুল প্রমুখ।
এর আগে মাদক বিরোধী একটি র্যালী বের করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে র্যালীটি শহরের মালোপাড়া মন্দিরের সামনে থেকে শুরু করে ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার-২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন,মেহেরপুর সদর থানার এস আই মমিন, এ এস আই শাহজামালসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।