মেহেরপুর নিউজঃ
জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম এর সভাপতিত্বে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের লেভেল অফিসার মোক্তার হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
সাধারণ সম্পাদক এডভোকেট একরামুল হক হীরা,জেলা রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী সদস্য কেএম শফিকুল আলম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলহাজ্ব আসকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, যুব রেড ক্রিসেন্ট এর প্রধান প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ।এর আগে জেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। পরে সেখান থেকে একটি র্যালী বের করা হয়।মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে যেয়ে শেষ হয়।র্যালীতে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক এডভোকেট একরামুল হক হীরা,জেলা রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী সদস্য কেএম শফিকুল আলম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা,যুব রেড ক্রিসেন্ট এর প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।