মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।