মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিরুল ইসলাম অন্যত্র বদলে হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোহাম্মদ আজমল হোসেন, সদর থানার ওসি সাইফুল ইসলাম প্রমূখ।
পরে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জামিরুল ইসলামকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করা হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন