মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, পিপি পল্লব ভট্টাচার্য,জেল সুপার মোখলেসুর রহমান,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন নাহার,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া প্রমূখ।
সভায় আইনশৃঙ্খলার উন্নয়ন, শহরের যানজট নিরসন, ট্রাক্টরের চলাচল নিয়ন্ত্রণ, লাইসেন্সবিহীন ওষুধের দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভেজাল কসমেটিকস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত বিচার সম্পন্ন এবং মেহেরপুরে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা, ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।