মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে খন্দকার আমিরুল ইসলাম মিঠু (৪৫), হাবিব(৪০), জারমান আলি (৫৩) এবং পনি মল্লিক (২২) নামের ৪ মাদক সেবীকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে ৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
রবিবার মেহেরপুর শহরের বিভিন্ন এলাকা থেকে ঐ ৪ মাদক সেবিকে আটক করা হয়। আটক খন্দকার আমিরুল ইসলাম মিঠু মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার মৃত খন্দকার আহম্মদ উল্লার ছেলে, মোঃ হাবিব বেড় পাড়ার আব্দুর রবের ছেলে, মোঃ জারমান আলি মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামের রাফাত উল্লাহ ছেলে এবং পনি মল্লিক কলায়ডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা ও বাড়াদী আইসি পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক সেবিকে আটক করে। তাদের নিকট থেকে মোট ৮ গ্রাম হিরোইন উদ্ধার করে। এ ঘটনা মেহেরপুর সদর থানা পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে।