মেহেরপুর নিউজ:
মা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন,মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, পিপি পল্লব ভট্টাচার্য,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর প্রমুখ।