মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে সরকারি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদারের সভাপতিত্বে প্রশিক্ষণে অন্যদের মধ্যে সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, খেজমত আলী মালিথা, হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক ফুয়াদ খান, আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।