মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ আঃ কুদ্দুস (৪৫) কে আটক করেছে। সোমবার সকালের দিকে সদর উপজেলা চকশ্যামনগর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর সেক্রেটারি মোঃ আঃ কুদ্দুসকে আটক করা হয়। আটক আব্দুল কুদ্দুস সদর উপজেলা চকচ্যামনগর গ্রামের আফজাল হোসেনের ছেলে। মোঃ আঃ কুদ্দুস নাশকতা মামলার আসামি বলে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান।