মেহেরপুর নিউজ:
বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় শিশু প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়োব হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর থানার ওসি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।