মেহেরপুর নিউজ:
মেহেরপুর-১ আসলে সাবেক সংসদ সদস্য সাংসদ প্রফেসর আবদুল মান্নান মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে প্রফেসর আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার রাজনগর, যুগিন্দা,পশ্চিম সিংহাটি, পূর্ব সিংহাটি, শিমুলতলা, পাটকেলপোত, বাড়াদি, বাড়াদি দাসপাড়া ব্যাপক গণসংযোগ করেন। এসময় প্রফেসর আব্দুল মান্নান এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।
সাবেক ছাত্রলীগ নেতা খালেদুজ্জামান খান ডালিম, মির্জা গালিব উজ্জ্বল, রাশেদুজ্জামান সুজন, আবু তালহা বিন হাবিব জুয়েল (বাপা), মোঃ ইয়ারুল ইসলাম, সাজেদুর রহমান সাজু, সাইদুর ইসলাম, মিরাজুল ইসলাম প্রমুখ প্রফেসর মান্নানের সাথে ছিলেন।