মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ৬ষ্ট ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে রাজনগর পাবলিক ক্লাব চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শুক্রবার বিকেলে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২য় রাউন্ডের চতুর্থ খেলায় রাজনগর পাবলিক ক্লাব ২-১ গোলে কামদেবপুর সীমান্ত ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় কামদেবপুর সীমান্ত ক্লাবের মুন্না গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমাদের ৩৯ মিনিটের মাথায় লক্ষণ রাজনগরের পক্ষে গোল করে খেলার সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায় আবারও লক্ষণ গোল করে দলের জয় নিশ্চিত করেন।খেলাই বিজয়ী দলের গোলরক্ষক মতিয়ার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলী রেজা বিচু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ, সদস্য সেলিম রেজা, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করেন সুমন তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর হোসেন এবং জাহাঙ্গীর আলম ।