মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী যুব সম্প্রদায়ের উদ্যোগে মোনাখালী ফুটবল টুর্নামেন্টে শালিকা প্রবাসী একাদশ ৩য় দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
শনিবার বিকালে মোনাখালী মাঠে অনুষ্ঠিত ৩য় কোয়াটার ফাইনাল খেলায় শালিকা প্রবাসী একাদশ ৪-৩ গোলে যতারপুর একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের হাবিবুল্লাহ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।