মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী তমলিম উদ্দিন(৪৫)কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গার দর্শনা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তমলিম উদ্দিন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত বিলাত মিস্ত্রির ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সাংবাদের ভিত্তিতে তমলিম উদ্দিনকে চুয়াডাঙ্গা দর্শনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামী তসলিম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দুপুরে তমিল উদ্দিন ৪ বছরের শিশু কণ্যাকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে।পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়। এঘটনায় মুজিবনগর থানায় একটি ধর্ষনের মামলা করা হয়। এর পর থেকে গ্রেফতাকৃত তমলিম উদ্দিন পালাতক ছিল।