মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একাডেমিক ভবনের নাম ফলক উন্মোচন করে ভবনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।
এর আগে তিনি সেখানে ফিতা কাটেন।পরে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, গোভিপুর দাখিল মাদ্রাসার সুপার রমজান আলী প্রমুখ।এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।