গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান।
বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন, রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম হােসেন,রাইপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সাগর। এসময় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হােসেন,এনামুল হক,ছাত্রলীগ নয়ন হােসেন প্রমুখ।