মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন বাসির উদ্যোগে ঝাউবাড়িয়াতে গণসংযোগ ও পথসভা করেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রবিবার বিকেলে সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের ঝাউবাড়িয়া গ্রামে এ গণসংযোগ করা হয়। বিকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঝাউবাড়িয়া নওদাপাড়া এলাকায় এসে পৌঁছালে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন পায়ে হেঁটে নওদাপাড়া ঝাউবাড়িয়া গণসংযোগ করেন।
এদিকে গণ সংযোগ উপলক্ষে শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন, উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল,সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।