মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে ডাব বিক্রির সময় কেনাবেচার ভাউচার না থাকায় ডাব ব্রিক্রেতার জরিমানা। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজারে এলাকায় এ অভিযান চালানো হয়।
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে শহরের বড় বাজারে এলাকায় ডাব বিক্রেতা মো: সোহেলকে ডাবের ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এবং হোটেল বাজার, কোর্টমোড়সহ শহরের সমস্ত ডাব ব্যবসায়ীদের ক্রয় ভাউচার সংরক্ষণ, মুল্যতালিকা প্রদর্শন ও অতিরিক্ত লাভ না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।