মুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি অফিসের উদ্যোগে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ(পুরুষ মহিলা) প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বাগোয়ান ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মানিক মিয়া, ফেরদৌসী আরা, বাগোয়ান ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি সচিব সালমা পারভীন, প্যানেল চেয়ারম্যান বাবুল মল্লিক।