মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরমেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় ডেঙ্গু জীবাণুবাহী মশা বংশবিস্তার করে অস্বাস্থ্যকর পরিবেশে, যেমন ফুল গাছের টব, অব্যবহৃত প্লাস্টিকের ঢাকনা, ডাবের খোসা, পাত্রে জমা পানি, পোষা প্রাণীর খাবারের পাত্র ইত্যাদি। এসব স্থানে মশার আনাগোনা কমাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।