মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলার ট্রাক গ্রুপ অফিস মিলনায়াতনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলার ট্রাক মালিক গ্রুপে সাধারণ সম্পাদক ও কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবত লক্ষ্য করছি মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং১৩৪১/১৮ এর সভাপতি আকিব হোসেন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবুর নেতৃত্ব বর্তমান কমিটি ও অত্র সংস্থার শ্রমিক দ্বারা মেহেরপুর জেলার ট্রাক মালিক গ্রুপের সদস্যদের লাঞ্ছিত করা অর্থ আত্মসাৎ করা সহ বিভিন্ন মালিকদের হুমকি ধামকি প্রদর্শন করা।
সরকারের অনুমোদন ব্যতিরেকে ট্রাক মালিক গ্রুপকে না জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাক থেকে চাঁদা আদায় করা সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকার কারণে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ তাদেরকে সংশোধন হওয়ার তাগাদা দিয়েছে। কিন্তু তারা সংশোধন না হওয়ায় গত ২৮ সেপ্টেম্বর জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যনির্বাহী পরিষদের সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মেহেরপুর জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্রাঙ্কলরি,শ্রমিক ইউনিয়নের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। লিখিত বক্তব্য মিজানুর রহমান রানা বলেন, মেহেরপুর জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্রাঙ্কলরি,শ্রমিক ইউনিয়নের কোন শ্রমিকদের দিয়ে তাদের কোন গাড়ি না চালানোর জন্য সকল মালিক কে আহ্বান জানানো হয়।
তিনি বলেন, কোন মালিক যদি তাদের দিয়ে গাড়ি চালান সে ক্ষেত্রে কোন দায়ভার মালিকপক্ষ গ্রহণ করবে না। সাংবাদিক সম্মেলনে মেহেরপুর জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্রাঙ্কলরি,শ্রমিক ইউনিয়নকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এবং মেহেরপুর আন্তঃ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান,শ্রমিক ইউনিয়ন রেজি; নং ২০২১ এর সভাপতি আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসানের সোনা এবং সাধারণ সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বাধীন দুটি শ্রমিক ইউনিয়নের শ্রমিক দিয়ে মেহেরপুর ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, পরিচালনা করবে বলে জানানো হয়।
সাংবাদিক সম্মেলন অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম রসুল, কোষাধক্ষ আমিনুর রহমান সহ অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।