গাংনী প্রতিনিধি :
সারাদেশের ন্যায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুরের গাংনীতে চলছে। গাংনীতে রবিবার সকাল থেকে যাত্রীবাহি বাস চলাচল বন্ধ থাকলেও মালামালবাহি যানবাহনসহ নছিমন-করিমন এবং অটােভ্যান চলাচল স্বাভাবিক নিয়মে চলছে।
গাংনী উপজেলা শহর,বামন্দী বাজারসহ উপজেলার সকল বাজারের দােকান-পাট স্বাভাবিক নিয়মে খােলা রয়েছে। হরতালের বিপক্ষে রবিবার সকাল থেকেই গাংনী উপজেলা শহরে স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী অবস্থান করছেন।
হরতালের বিপক্ষে খন্ড-খন্ড মিছিল করছেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে বিএনপির কােন কার্যক্রম লক্ষ্য করা যায়নি। এদিকে,বিএনপি-জামায়াতের নৈরাজ্যেকে প্রতিহত করতে গাংনী উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মােতায়েন রয়েছে।