মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বিজন নামের এক ইজি বাইক চালক ৩ দিন যাবত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিজন মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে গত বৃহস্পতিবার বিকালের দিকে বিজল তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে আসার পর কয়েক ব্যক্তি চুয়াডাঙ্গা যাওয়ার নাম করে ইজি বাইক ভাড়া করেন।এরপর তারা কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর দিন মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের মাঠ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও বিজনের কোন সন্ধান মেলেনি।
নিখোঁজ বিজনের মামাতো ভাই জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে কয়েকজন লোক চুয়াডাঙ্গাতে যাবে বলে মেহেরপুর থেকে আমার ভাইকে ভাড়া করে নিয়ে যায়। এরপর আমার ভাইসহ তারা ভালাইপুর মোড়ের এটা হোটেলে খাওয়া দাওয়া করে।
চুয়াডাঙ্গাতে যাত্রী রেখে বাড়ি চলে আসবো বলে আমার ভাই পরিবারের লোকজনকে জানায়। কিন্তু রাতে বাড়ি ফিরে না আসায় আমি ও আমাদের পরিবারের লোকজন তার সাথে যোগাযোগের চেষ্টা করলে আমরা তার মোবাইল ফোনটা বন্ধ পায়।এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি জিডি করা হয়েছে।