মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইয়ারুল ইসলাম, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃঅলোক কুমার দাস, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান,স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ও ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহারও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম। সভায় গার্মেন্টস এর বর্জ ঝুট দিয়ে তামাক পোড়ানো যাবেনা মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়।