মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে বিএনপি ও যুব দলের ৫ নেতাকে আটক করেছে। সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক মোঃ জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সাবু, বুড়িপোতা ইউপি’র ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, শ্যামপুর ইউপি যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রাজু, আমদহ ইউপি ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিলন হালসোনাকে আটক করা হয়।
আটক মোঃ জুলফিকার আলী ভুট্টো মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের জাহান আলীর ছেলে, আমিনুল ইসলাম সাবু উত্তর শালিকা গ্রামের বাবুর আলীর ছেলে, আমিরুল ইসলাম রাধাকান্তপুর গ্রামের ছফর মন্ডলের ছেলে, আব্দুল আজিজ রাজু গোপালপুর গ্রামের নাজির শেখের ছেলে, মিলন হালসোনা আশরাফপুর গ্রামের মৃত ফজলুল হালসোনার ছেলে।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এ সকল বিএনপি ও যুবদলের নেতাদের আটক করেন। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান।