গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা ও চােরাচালানি প্রতিরােধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হােসেন শামীম,গাংনী থানার ওসি তাজুল ইসলাম,জেলা জেপির সভাপতি আব্দুল হালিম,গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন এর প্রতিনিধি মনিরুজ্জামান আতু। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভায় উপজেলার আইনশৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক বিষয়ে বিস্তর আলােচনা হয়।