মেহেরপুর নিউজ:
মহান বিজয় দিবস কুজকাওয়াজে অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুর গোলাম কাউছার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের প্যারেড প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে গোলাম কাউছার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গনে প্যারেড প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গোলাম কাউছার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শামসুজ্জামান শামিম প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে গোলাম কাউছার গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমির শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করছে।