মেহেরপুর নিউজ:
ডেঙ্গু প্রতিরোধের প্রত্যয় নিয়ে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম করা হয়।
সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ৪ নভেম্বর পর্যন্ত কার্যকরভাবে ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক ভূমিকা রাখার জন্য সকলকে অনুরোধ করা হয়। প্রতিটি এলাকায় এডিস মশার প্রজননস্থল চিহ্নিতকরণ ও ধ্বংস করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজীব হাসানের উপস্থিতিতে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।