গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলাকে আটক করেছে পুলিশ। মেঘলা গাংনী বাজার পাড়ার মৃত ওয়াজ আলী মন্ডলের ছেলে।
বুধবার সন্ধ্যার দিকে গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে মেঘলাকে আটক করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসি তাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি তাজুল ইসলাম জানান, নাশকতা মামলায় মকবুল হােসেন মেঘলাকে আটক করা হয়েছে।