গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীস্থ র্যাবের অভিযানে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মােস্তাফিজুর (৩৬) মুজিবনগর উপজেলা গৌরীনগর গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে মেহেরপুরের গাংনীস্থ র্যাবের একটিদল মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামের গােরস্থান সংলগ্ম একটি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে। এতে নেতৃত্ব প্রদান করেন গাংনীস্থ র্যাব ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ মনিরুজ্জামান।
গাংনী র্যাব ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ মনিরুজ্জামান জানান, র্যাব-১২ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মারুফ হােসেন মহােদয়ের নির্দেশনায় দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গত ৩১ অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে মেহেরপুর জেলা শহরের সার্কিট হাউসের সামনে সরকার উৎখাতের লক্ষে সংঘাত করার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগ মােস্তফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বৃস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাংনীস্থ র্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমিক জামায়াত নেতা মােস্তাফিজুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি জানানাে হয়।