মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপির হতদরিদ্র এক ভ্যান চালকের ব্যাটারী চালিত ভ্যানটি চুরি করেছে চোরেরা। শুক্রবার দুপুরের দিকে আমঝুপির হাট মসজিদের সামনে থেকে ভ্যানটি চুরি হয়।
আমঝুপি সাঁকোপাড়ার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে আজিরুল ইসলাম জানায়, আমঝুপির হাট মসজিদের সামনে তার ব্যাটারী চালিত ইঞ্জিন ভ্যানটি রেখে জুম্মার নামাজ পড়তে মসজিদে যায় । নামাজ শেষে তিনি ফিরে এসে দেখেন ভ্যানটি উক্ত স্থানে নেই।
স্থানীয়রা জানায়, আজিরুল ইসলাম একজন দরিদ্র, দিনমজুর। সংসারের জীবিকা নির্বাহের জন্য একমাত্র ভাড়ায় চালিত অটোভ্যান তার সম্বল। কিন্তু অটোভ্যানটি চুরি হওয়ায় সে এখন ভ্যানের মালিককে কিভাবে ভ্যান ফেরৎ দেবে। আয়ের পথ বন্ধ হয়ে নিরুপায় হয়ে পড়েছে। উল্লেখ্য গত শুক্রবার জুম্মার নামাজের সময় ঐ মসজিদ থেকে একই ভাবে ১ টি ভ্যান ও ২ টি সাইকেল চুরি হয়।