মেহেরপুর নিউজঃ
৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে এ র্যালি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের নেতৃত্বে র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিক প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, সহকারি প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায়ী ফিরাতুল ইসলাম, আব্বাস৷ উদ্দীন, সার্থক আলী, আব্বাস আলী উপস্থিত ছিলেন।