মেহেরপুর নিউজঃ
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,তানভীর হাসান রুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিউজা-উল জান্নাহ,মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক সিরাজুম মনির, বিআরডিবির উপ-পরিচালক জাকিরুল ইসলাম প্রমুখ ও উপস্থিত ছিলেন।