মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয় অফিসে নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনাকারী দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকন কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি সাইদুল আলম,সহ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধক্ষ খন্দকার নাফিজুর রহমান, প্রচার সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক মোতালেব শেখ, শ্রমিক কল্যাণ সম্পাদক মাহবুবুল আলম লিটন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইসরাফিল কার্যকরী সদস্য ফিরোজ আব্দুল মোমিন,জিন্নাতুল ইসলাম এবং সাবদার শপথ গ্রহণ করেন।
শপথের পরপরই নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের ফুলের মালা পরিয়ে এবং রজনীগন্ধার স্টিক দিয়ে অভিনন্দন জানানো হয়। এসময় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিয়োজিত কমিশনার অ্যাডভোকেট আসাদুল ইসলাম, রাহিনুজ্জামান পলেন, রিয়াদ আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।