মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম বিস্তরণের বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তাজউদ্দিনের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক গণ উপস্থিত ছিলেন।সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।